মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

হরতাল-অবরোধে অচল বাগেরহাটের শরণখোলা বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে রায়েন্দায় টায়ারে আগুন, ব্যবসা-বাণিজ্য স্থবির

সংবাদদাতা / ১৫৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

আবু রায়হান, স্টাফ রিপোর্টার-

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সোমবার (৮ সেপ্টেম্বর) শরণখোলায় সর্বাত্মক হরতাল ও অবরোধ পালিত হয়েছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ সর্বদলীয় ঐক্যের নেতা-কর্মীরা।

উপজেলার প্রাণকেন্দ্র রায়েন্দা বাজার পাঁচরাস্তা মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধকারীরা হরতালের সূচনা করে। এতে সকাল থেকেই উপজেলা সদর রায়েন্দা বাজারের দোকানপাট, স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। দূরপাল্লার যান চলাচলও সম্পূর্ণ বন্ধ থাকে। ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখে হরতালে সমর্থন জানান।

হরতাল-অবরোধ কর্মসূচিতে যোগ দেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত, জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলাম কবীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মাওলানা মুসা সাইফিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে বাগেরহাট-৪ আসন পুনর্বহালের দাবি জানান।

বক্তারা অভিযোগ করে বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাগেরহাটে চারটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন কমিশন বাগেরহাটের একটি আসন কেটে দিয়ে গেজেট প্রকাশ করেছে। এটি জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছু নয়।”

তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের দাবি উপেক্ষা করে সীমানা পরিবর্তন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]