শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

বিএনপি নেতা এস. আলম রাজীবের চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসংযোগ

সংবাদদাতা / ১০০ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির গণঅভ্যুত্থানঃ২০২৪ ডক্যুমেন্টেশন উপ-কমিটির সদস্য এস. আলম রাজীব কে ষড়যন্ত্রকারীরা সম্প্রতি অপহরণের মিথ্যা অভিযোগে ফাঁসাতে ব্যর্থ হয়ে চাঁদাবাজের নতুন নতুন মিথ্যা ষড়যন্ত্রমূলক অভিযোগের জবাবে সে স্বশরীরে কর্মীসমর্থকদের সাথে নিয়ে গত রবিবার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু করে চাষাড়া শহীদ মিনার ও বালুর মাঠ এলাকায় সরকারি জায়গায় গড়ে উঠা ও রাস্তার পাশে দোকানের ব্যবসায়ীদের সাথে চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে গণসংযোগ করেন। এসময় তার কর্মীসমর্থকরা, জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের নেতৃবৃন্দরা ছাড়াও জেলা গণঅধিকার পরিষদ এবং মহানগর যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরাও উক্ত কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

বিএনপি নেতা এস. আলম রাজীব ব্যবসায়ীদেরকে উৎসাহিত করেন চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে। তিনি বলেন, আপনারা নিজেদেরকে একা ভাববেন না, আপনাদের শক্তি আমরা, আমাদের শক্তি আপনারা।আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে আগামীতে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে পরিবর্তিত একটি নতুন বাংলাদেশ গড়তে। আপনারা বৈধ লিজের কাগজবিহীন এবং মেয়াদোত্তীর্ণ লিজধারীদেরকে কোনোধরণের ভাড়া প্রদান থেকে বিরত থাকবেন, এটি জেলা প্রশাসক মহোদয় এবং জেলা পরিষদের পক্ষ থেকেও যৌথ বার্তা আপনাদের প্রতি। কোনোভাবেই কেউ এসে আমার নাম ব্যবহার করে, কিংবা বিএনপির কথিত নামধারী কতিপয় ব্যক্তিরা দলের নাম ব্যবহার করে এসে দোকান ভাড়া বা দখল নিতে চাইলে আমার নাম্বারে ফোন দিয়ে অবহিত করবেন, আমরা প্রশাসনের হস্তক্ষেপে আইনের হাতে তাদের সোর্পদ করবো ইনশাআল্লাহ। যারা বিগত দিনে দোকান অবৈধভাবে দখল করে ভাড়া আদায় করেছে তাদেরকে আপনারা এখনও ভাড়া প্রদান করলে আপনারাও ফ্যাসিস্টদের দোসর হিসেবে গণ্য হবেন এবং চাঁদাবাজদেরকে চাঁদা প্রদান করলে আপনিও চাঁদাবাজকে উৎসাহিত করার অপরাধে অপরাধী, কারণ আপনাদের সেই টাকাই হয়তো নির্বিচারে গুলি করে ছাত্র-জনতা হত্যার খুনীরা আবারো দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে এবং নাশকতা সৃষ্টিতে ব্যবহার করবে, আর আপনারাও তখন এতে দায়ী থাকবেন। আমাদেরকে সহযোগিতা করুন এদের বিরুদ্ধে আওয়াজ তুলে এবং তথ্য দিয়ে; ইনশাআল্লাহ আপনাদের নির্বিঘ্নে ব্যবসার নিরাপত্তা আমরা নিশ্চিত করবো।

সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে এই কর্মসূচিতে এস. আলম রাজীবের নেতৃত্বে আরো অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, যুবদল নেতা এস. আলম ইসরাৎ, জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য মনোয়ন প্রত্যাশী ডাঃ আসিফ মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি শেখ সাব্বির রাজ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শুভ ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল সহ সাইবার ইউজার দলের জেলা, মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির অসংখ্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]