বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

বিএনপি নেতা এস. আলম রাজীবের ভুয়সী প্রশংসা করলেন নাঃগঞ্জের জেলা প্রশাসক

সংবাদদাতা / ৩৯১ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির গণঅভ্যুত্থানঃ২০২৪ ডক্যুমেন্টেশন উপ-কমিটির সদস্য এস. আলম রাজীব কে ষড়যন্ত্রকারীরা সম্প্রতি অপহরণের মিথ্যা অভিযোগে ফাঁসাতে ব্যর্থ হয়ে চাঁদাবাজের নতুন নতুন মিথ্যা ষড়যন্ত্রমূলক অভিযোগের জবাবে সে স্বশরীরে কর্মীসমর্থকদের সাথে নিয়ে গত রবিবার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু করে চাষাড়া শহীদ মিনার ও বালুর মাঠ এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে পায়ে হেটে গণসংযোগ করেন।

কর্মসূচি শেষে এস. আলম রাজীব নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সাথে সাক্ষাৎ করেন এবং সম্প্রতি তার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র, আজকের গণসংযোগ এবং ব্যবসায়ীদের উদ্দ্যেশ্যে তার প্রদত্ত বার্তা সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। তিনি বর্তমান প্রশাসকের নেতৃত্বে শহরে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন এবং জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনে এস. আলম রাজীবের ভূয়সী প্রশংসা করে বলেন, “আপনার মতো এমনভাবে কথা আমি এর আগে কখনো শুনিনি, আমার খুব ভালো লেগেছে, আমি রিয়েলি এপ্রিসিয়েট করছি। আপনার যে চিন্তাধারা আপনি লালন করছেন তা প্রকৃতভাবে বাস্তবায়িত হলে সত্যিই আমরা দেশকে পরিবর্তন করতে সক্ষম হবো। আমি আপনার এই কার্যক্রমকে সমর্থন জানালাম। উইশিং ইউ অল দা ভেরি বেস্ট।”

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, যুবদল নেতা এস. আলম ইসরাৎ, জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য মনোয়ন প্রত্যাশী ডাঃ আসিফ মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি শেখ সাব্বির রাজ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শুভ ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল এবং সাইবার ইউজার দলের জেলা, মহানগর, বিভিন্ন থানা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও জেলা প্রশাসকের অফিস কক্ষের বাইরে ও নীচতলায় সাইবার ইউজার দলের বিভিন্ন থানা ও মহানগরের অন্তর্গত ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা ছাড়াও এস. আলম রাজীবের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]