শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

গোদাগাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৩৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ী রাজশাহী :-

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেব পুর ইউনিয়নে লস্করহাটি সবুজ সংঘের আয়োজনে লিগ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর ) বিকেলে ওই ইউনিয়নের লস্করহাটি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন গোদাগাড়ী উপজেলা কৃষক দলের আহবায়ক ও সাবেক গোগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হযরত আলী ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাসুদেব পুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা কৃষক দলের সভাপতি ও সাবেক গোগ্রাম ইউপি চেয়ারম্যান হযরত আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সেক্রেটারি এ.ড আশরাফ (মল্লিক), উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক জহিরুল হক (জহির),উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফয়সাল আহমেদ, বাসুদেব পুর ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, সভাপতি তালিমুল কুরআন, বাংলাদেশ জামাতে ইসলামীর মাওলানা মজিবুর রহমান, মো: ফয়েজ উদ্দীন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে হযরত আলী জানান, এ মাঠে খেলা দেখতে এতো মানুষের সমাগম দেখে আমার খুব ভাল লাগছে। প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই সুশৃঙ্খলভাবে খেলা দেখেছেন। কোন বিশৃঙ্খলা ঘটেনি। সত্যি আমি লস্করহাটির মানুষের সান্নিধ্যে আসতে পেরে আনন্দিত হয়েছি। আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো ইনশাআল্লাহ।

ফুটবল টুর্নামেন্টে উপজেলার কাপাসিয়াপাড়া মামু ভাগ্নে ক্লাব দল লস্করহাটি সবুজ সংঘকে ১-০ গোলে পরাজিত করে মামু ভাগ্নে ক্লাব চ্যাম্পিয়ন হয়।বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয় ২০ হাজার টাকা এবং পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয় ১৫ হাজার টাকা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]