মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সংবাদদাতা / ২৩৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

গোদাগাড়ী রাজশাহী :-

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের জন্য সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের ছাগল ও ছাগলের গৃহ নির্মান সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর ( সোমবার) সকাল ১০ টায় এই বিরতন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জনাব শামসুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ অহেদুজ্জামান যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা সহ অন্যান্যরা।

 

গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কতৃক বিতরণকৃত প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ উপকরণ পেয়ে হাসিমুখে ফিরতে দেখা যায় উপকার ভোগিদের।

 

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের ২০০ পরিবারের মাঝে ৪০০ টি ছাগল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২ টি করে ছাগল সরবরাহ করেছেন। এছাড়াও ২৫ কেজি ছাগলের খাবার, গৃহ নির্মাণের জন্য ৪ টি করে সিমেন্টের পিলার, ২ টি করে টিন এবং ৫ টি করে ফ্লোর ম্যাট বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের মাঝে সামান্য এই উপহার দিতে পেরে আমর খুবই ভাল লাগছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নে শরীক হতে পেরেছি এটাই আনন্দের বিষয়। প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবসময় পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]