মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা!

সংবাদদাতা / ১৯০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ:

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজার এলাকায় অভিযান পরিচালিত করে ৩ প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ২.৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন মিষ্টির দোকান, খাদ্যপণ্য ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় মেসার্স বৈশাখি মিষ্টি ঘর নামক প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকরভাবে দই মিষ্টিসহ বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ, স্বাস্থ্যবিধি না মানা, মিষ্টির প্যাকেটের অতিরিক্ত ওজন বৃদ্ধি, দই মিষ্টিতে ক্ষতিকর অননুমোদিত নন-ফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রঙ ব্যবহার ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটির মালিক নিতাই চন্দ্র কুন্ডুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা, মেসার্স কুটুমবাড়ি মিষ্টান্ন এর মালিক কালাচাঁদ কুন্ডুকে অস্বাস্থ্যকরভাবে দই-মিষ্টি সংরক্ষণ ও গতদিনের বাসি খাবার বিক্রয়ের অপরাধে ৪৩ ধারায় ৩ হাজার টাকা এবং অপর একটি প্রতিষ্ঠান মেসার্স কুন্ডু মিষ্টান্ন ভাণ্ডার এর মালিক স্বপন কুমার কুন্ডুকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, মোড়কীকরণ (মেয়াদ, মূল্য ইত্যাদি না দেয়া) বিধি না মানা, মিষ্টির প্যাকেটের অতিরিক্ত ওজন ইত্যাদি অপরাধে আইনের ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযানে ০৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মোঃ সাইফুল্লাহ
মাগুরা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]