মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম
পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! উপস্থিতিও বেড়েছে শিক্ষার্থীদের! ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক*

দেশে সুষ্ঠু নির্বাচন দিলে আওয়ামী লীগের এই করুণ পরিণতি হতো না : এস এ সিদ্দিক সাজু

সংবাদদাতা / ১৮০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

বাহাউদ্দীন তালুকদার :

দেশে সুষ্ঠু নির্বাচন দিলে আওয়ামী লীগের এই করুণ পরিণতি হতো না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর দারুস সালাম থানা বিএনপির আহবায়ক এস এ সিদ্দিক সাজু।

শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা-১৪ আসনের অন্তর্গত কাউন্দিয়া ইউনিয়নের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগেও তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অনেক তরুণ প্রাণ ঝরে গেছে। লক্ষাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে এবং গণতন্ত্র রক্ষায় মানুষ নির্বাসিত জীবনযাপন করছে।

তিনি আরো বলেন, বিএনপি সব সময় জনগণের দুঃখ-দুর্দশার কথা বলেছে এবং মানুষের জন্য কাজ করেছে। তাই কাউন্দিয়া ইউনিয়নবাসী ধানের শীষে ভোট ছাড়া অন্য কোথাও ভোট দেবেন না বলে আমি বিশ্বাস করি।বিগত বছর গুলোতে কাউন্দিয়ায় কোন উন্নয়ন হয়নি। এখনো রাজধানীর সাথে যুক্ত হতে নৌকা পারাপারের উপর নির্ভর করতে হয়। বিএনপি সরকার গঠন করলে এখানে সেতু নির্মাণ করে কাউন্দিয়াকে সরাসরি রাজধানীর সাথে যুক্ত করা হবে। পাশাপাশি একটি কলেজ এবং মা ও শিশু হাসপাতাল স্থাপন করা হবে।

উক্ত জনসভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা বিভাগের সাবেক সহ-সভাপতি ও টিম প্রধান জাকির হোসেন নান্নু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাইদুল ইসলাম সাইদুল, এস এ সিদ্দিক সাজুর সহধর্মিণী সৈয়দা সাবরিনা সিদ্দিক তানিয়া, তার বড় ছেলে ব্যারিস্টার এরফান সিদ্দিক, কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বাদল ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন বাবলু, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কে, এম, ইয়াহিয়া সামী সহ মিরপুর, শাহ্আলী, দারুসসালাম, রূপনগর থানা, কাউন্দিয়া ইউনিয়ন ও বনগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]