শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

ঠাকুরগাঁও সদর উপজেলায় ধর্ম ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

সংবাদদাতা / ২৩৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

এম এম রহমান  শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বাঁশিয়াদেবী গ্রামের এক নারীকে ভয়ভীতি দেখিয়ে সরলতার সুযোগ নিয়ে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ধর্ম ভাই সুবল দাস বাবুর বিরুদ্ধে।

এ বিষয়ে  অভিযুক্ত সুবল কে জিজ্ঞাস করলে   সে বলে  তাদের সাথে আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্ব বাঁধায় তারা এখন নাটক করছে। সুবল দাস বাবু (৪৫) ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মহল্লার কৈল্লাস দাসের ছেলে। তার গ্রামের বাড়ি আউলিয়াপুর ইউনিয়নের হীরার ধাম এলাকায়। সে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’তে গাড়ি চালকের চাকুরী করেন। ভূক্তভোগী নারীর পরিবার জানায়, সুবল দাস দূর সম্পর্কের আত্নীয়ের সুত্র ধরে ঐ নারীকে ধর্ম বোন বানায়। এরই সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এছাড়াও ঐ নারীর বাড়িতে এসে বিভিন্ন সময়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক ধর্ষণ করতো। এক পর্যায় ঐ নারীর অশ্লীল ছবি-ভিডিও মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় সুবল দাস। এব্যাপারে কিছু বলতে গেলে ঐ নারীর সন্তান ও স্বামীকে মেরে ফেলার হুমকি দিতো সুবল। সম্প্রতি সুবল দাস ঐ নারীকে তার বাড়িতে ডেকে নিয়ে নির্যাতন চালায়। পরে পরিবারের সদস্যরা জানতে পেরে ঐ নারীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। ভূক্তভোগী ঐ নারী জানায়, সুবল দাস আমাকে ধর্ম বোন বানায়। আর এরই সুযোগ নিয়ে আমাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এবং মাঝে মধ্যে আমার বাড়িতে এসে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক খারাপ কাজে লিপ্ত করাতো। কিছু বললে আমার স্বামী-সন্তানকে মেরে ফেলার হুমকি দিতো। ভয়ে আমি কাউকে কিছু বলতাম না। সুবল দাস বাবু বলেন আমার সাথে তাদের সম্পর্কটা ভাই-বোনের। তারা আমার কাছ থেকে লাভের উপর টাকা নেয়। সেই টাকা এখনো পরিশোধ করেনি। টাকা চাইতে গেলে তারা এখন নাটক করছে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]