শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

দেশবরেণ্য প্রবীণ রাজনীতিক, ড.খন্দকার মোশাররফ হোসেন স্যারের শুভ জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান সুশীল ফোরাম

সংবাদদাতা / ৩৪১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 32;

আলোঃ
নিজস্ব প্রতিবেদকঃ

দেশবরেণ্য প্রবীণ রাজনীতিক, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী, অধ্যাপক ড.খন্দকার মোশাররফ হোসেন স্যারের আজ ৮০তম শুভ জন্মদিন উপলক্ষে সকাল ১১ টায় রাজধানীর গুলশানে তাঁর নিজ বাস ভবনে সুশীল ফোরাম পক্ষে থেকে কেক্ কাটেন এবং ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর  শারীরিক খোঁজ খবর নেন সুশীল ফোরাম সভাপতি মোঃ জাহিদ (বিশিষ্ট লেখক গবেষক)।

এসময় আরও উপস্থিত ছিলেন সুশীল ফোরামে সাধারণ সম্পাদক, ডাঃ আল হাসান মোবারক (সম্পাদক ও প্রকাশক – দৈনিক আলো) সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ শামীম, আন্তর্জাতিক খ্যাতিসম্পর্ণ ইন্জিনিয়ার মোঃ আব্দুর রহিম ও অন্যান্য নেত্রীবৃন্দ।

তিনি ১৯৪৬ সালের ১ অক্টোবর কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভ‚-তত্ত বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান। রাজনীতিবিদের পাশাপাশি ড. মোশাররফ প্রথিতযশা ভ‚-বিজ্ঞানী, গবেষক, লেখক ও কলামিষ্ট।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহবানে সাড়া দিয়ে ১৯৭৯ সালে ঢাবি’র অধ্যাপক ড.খন্দকার মোশাররফ হোসেন বিএনপি’র রাজনীতিতে অংশ গ্রহণ করেন এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে। ১৯৯৪ সাল থেকে তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি কুমিল্লা-২ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদে বিএনপি সরকারের বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী, ৯৬ সালে স্বল্প মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০১-০৬ মেয়াদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী’র দায়িত্ব পালন করে।

তিনি বিভিন্ন সরকারের প্রতিহিংসার শিকার হয়ে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলায় গ্রেফতার হন প্রায় ৫ বছর কারা নির্যাতন ভোগ করেন। তাঁর মোট ১৩টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

তিনি ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। তাঁর কনিষ্ঠ পুত্র ড. খন্দকার মারুফ হোসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]