মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
মোঃ সাইফুল্লাহ, মাগুরা সংবাদদাতা:
মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উপলক্ষে ০৭ অক্টোবর মঙ্গলবার সকালে মাগুরা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা, যত্ন ও ভালোবাসা প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন। এসময় তিনি বলেন যে, প্রবীণরা সমাজের আলোকবর্তিকা—তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা তরুণ প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ।
অনুষ্ঠানে বিভিন্ন বয়সী প্রবীণ ব্যক্তিবর্গের পাশাপাশি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৭/১০/২০২৫ইং