মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরায় জামায়াত প্রার্থী আব্দুল মতিনের ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক

সংবাদদাতা / ১৮৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন ১২ অক্টোবর রবিবার সকাল থেকে রাত পর্যন্ত তাঁর নির্বাচনী এলাকার ৩নং শ্রীকোল ও শ্রীপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও ফুটবল বিতরণ করেছেন।

উঠান বৈঠকে তিনি বলেন -মাগুরার জন্য শিল্প এলাকা গড়ে তোলা অত্যাবশ্যক, নির্বাচিত হলে প্রধান কাজ হবে বিসিক শিল্পনগরী স্থাপন। তাছাড়া তিনি পি আর পদ্ধতিতে নির্বাচনের প্রতি জোড়ালো বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতের অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, সেক্রেটারী মোল্লা মিজানুর রহমান, সাবেক সেক্রেটারী মোঃ আমিরুল ইসলাম,শ্রীপুর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ইনছান আলী, শ্রীপুর ইউনিয়ন আমীর এম হাসিবুর রহমান রিপন জেলা আই বি ডব্লিউ ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারী মোঃ রাশেদুল আলমসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী ও এর সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১২/১০/২০২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]