মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন: টিকা পাবে ৩ লাখ ৮৩ হাজার শিশু

সংবাদদাতা / ২০৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরে আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় পৌর শহরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা হলারুমে এ কর্মসূচির উদ্বোধন করেন, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা সিভিল সার্জন মো. শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান প্রমূখ।
শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৩ লাখ ৮৩ হাজার ১৯৪ জন শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।
টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কর্মদিবস। প্রথম ধাপে (১২–৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং দ্বিতীয় ধাপে (১–১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে গ্রাম ও শহরাঞ্চলে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৪২ হাজার ৬৩৪ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ১ লাখ ৪০ হাজার ৭৫৬ জন শিশুকে টিকা দেয়া হবে। শেরপুর জেলায় টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য মোট ১,৬৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের টিকা কেন্দ্র ও ১,৩৫০টি স্থায়ী টিকাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]