শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে থাকবেন তারেক রহমান: আমিনুল হক

সংবাদদাতা / ১০৩ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

উত্তরার মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এ কথা জানিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে আয়োজিত নিহত পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

সভায় হাইকোর্টের রায় অনুযায়ী নিহত পরিবারের সদস্যদের ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি ও অন্যান্য মানবিক সহায়তার বিষয়ে আলোচনা হয়।

নিহত পরিবারের সদস্যরা অভিযোগ করেন, “সরকার আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না, এমনকি হাইকোর্টের দেওয়া রায়ের ক্ষতিপূরণের টাকাটিও আমরা এখনও পাইনি। নানা গড়িমসিতে বিষয়টি দীর্ঘায়িত করা হচ্ছে।” তারা আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান তারা।

এর জবাবে আমিনুল হক বলেন, “দুর্ঘটনার শুরু থেকেই বিএনপি তারেক রহমানের নির্দেশে নিহত পরিবারের পাশে রয়েছে। অতি শীঘ্রই তিনি নিজেও আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।”

তিনি আরও আশ্বস্ত করেন, নিহত পরিবারের প্রতিটি সদস্যের পাশে মানবিক দায়বদ্ধতা থেকে বিএনপি সর্বদা থাকবে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, মাহাবুব আলম মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন: দুপুরে পল্লবীর সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক বলেছেন, “বিএনপি কখনোই ফ্যাসিস্টদের মতো শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণ করবে না।” ফ্রি মেডিকেল ক্যম্পে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সভাপতি রবীন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, পল্লবী থানা ছাত্রদল আহবায়ক সৈয়দ হাসান সোহেল, সদস্য সচিব খোরশেদ ইসলাম নীরব প্রমুখ উপস্থিত ছিলেন।

একই সময়ে তিনি রূপনগর থানার শিয়ালবাড়ীতে ক্যামিকেল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

মোঃ জাকির হোসেন
মঙ্গলবার, ১৪ অক্টোবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]