শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নবীনগরে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত

সংবাদদাতা / ২৫২ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বে-সরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন।

জানা গেছে, শিক্ষকদের তিন দফা দাবি হলো— মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা। দীর্ঘদিন ধরে এই দাবিগুলো জানিয়ে আসলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। সরকারের আশ্বাস সত্ত্বেও প্রজ্ঞাপন না আসায় শিক্ষকরা বাধ্য হয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।

নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটির সদস্যসচিব ও নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম বলেন,

“শিক্ষক ও কর্মচারীরা বহুদিন ধরে তাদের ন্যায্য দাবির বাস্তবায়নের অপেক্ষায় আছেন। দাবি বাস্তবায়নের আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।”

ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ আবুল খায়ের বলেন,

“বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে। বিদ্যমান ভাতা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই সরকারের কাছে অনুরোধ, দ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের দাবিগুলো বাস্তবায়ন করুন, যেন আমরা আবার শ্রেণিকক্ষে ফিরে যেতে পারি।”

অন্যদিকে, শিক্ষকদের এই ন্যায্য দাবির প্রতি সহমত জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা সরকারের প্রতি অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের আন্দোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]