মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

নবীনগরে ডা. হামদু মিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ

সংবাদদাতা / ৩২১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুরে ডা. হামদু মিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৪’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. কামরুজ্জামান।

জানা যায়, উপজেলার তিনটি ইউনিয়নের মোট ৩৭টি বিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ নেয় এবারের বৃত্তি পরীক্ষায়। এর মধ্যে মেধা যাচাইয়ের মাধ্যমে ১০ জন ট্যালেন্টপুল ও ১৫ জন সাধারণ গ্রেডসহ মোট ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু মোছা, সাবেক ইউপি চেয়ারম্যান নোমান চৌধুরী, নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিপু, ইউনিয়ন বিএনপির সভাপতি সবুজ সরকার, উপজেলা বিএনপির সদস্য উবায়দুল্লাহ সরকার, বিএনপি নেতা শাকিল আহমেদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ৯৬ ব্যাচের’ সদস্য আল আমিন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “লেখাপড়ার লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো করা নয়, বরং প্রকৃত মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রযন্ত্রের মূল চালিকাশক্তি। তাই মেধা, সততা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠতে হবে।”

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের সফলতার পেছনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। মা-বাবার আদর্শ ও শিক্ষকদের পরামর্শ অনুসরণ করলে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।

সভাপতির বক্তব্যে ডা. মো. কামরুজ্জামান বলেন, “শিক্ষার মানোন্নয়নে এই বৃত্তি কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে ফাউন্ডেশন অঙ্গীকারবদ্ধ। এছাড়া ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও এক মাসের ওষুধ সরবরাহ করা হচ্ছে।”

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]