মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরায় ১০ দিনে দুই শতাধিক উঠান বৈঠক করেছেন জামায়াতের প্রার্থী এম বি বাকের

সংবাদদাতা / ২১০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরাঃ

মাগুরায় গত ১০ দিনে জেলার বিভিন্ন স্থানে গণসংযোগসহ দেড় শতাধিক উঠান বৈঠক করেছেন মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সহকারী অধ্যাপক এম বি বাকের।

তিনি গত ৯ অক্টোবর থেকে ১৮ অক্টোবর শনিবার গভীর রাত পর্যন্ত মাগুরা সদরের ৪টি ও মহম্মদপুরে ৮টি ও শালিখা উপজেলার ৭টি ইউনিয়সহ মোট ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা -২ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ২০১টি উঠান বৈঠক করেছেন বলে জানা গেছে।
বৈঠকগুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, জেলা জামায়াতের অমুসলিম শাখার সাংগঠনিক সম্পাদক শ্রী প্রনয় কুমার বিশ্বাস, জেলা জামায়াতের শুরা সদস্য সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, মহম্মদপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূর আহমদ, শালিখা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা আফসার আলী, ইসলামী ছাত্র শিবিরে জেলা শাখার সেক্রেটারী মোঃ জুবায়ের হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বৈঠকে আগামী সংসদ নির্বাচনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে পাড়া- মহল্লার সর্বত্র আরো বেশী করে দাঁড়িপাল্লায় পক্ষে কাজ করার আহবান জানানো হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং১৯/১০/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]