মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালী,আলোচনা সভা ও হেলমেট বিতরণ

সংবাদদাতা / ২৩৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,মাগুরাঃ

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি বেসরকারি কর্মকর্তা, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশ নেয়।

র‍্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরটিএ মাগুরা সার্কেলের সহকারী পরিচালক কেশব কুমার দাস, বিআরটিএ মাগুরা সার্কেলের মোটর যান পরিদর্শক কুতুব উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল , মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ অন্যরা। সভায় জানানো হয়, সড়ক দুর্ঘটনা রোধে প্রত্যেক ড্রাইভারকে সচেতন হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স, নিয়োগপত্র ও হালনাগাদ কাগজপত্র ব্যতীত সড়কে গাড়ি চালানো যাবে না। গতিসীমার অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন ও ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। জেলা প্রশাসক মাগুরা ও বিআরটিএ মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এদিকে উক্ত দিবস উপলক্ষে মাগুরা সড়ক বিভাগ বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্সধারীদেরকে উন্নতমানের ৫০টি হেলমেট প্রদান করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২২/১০/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]