শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

রাজশাহী স্টেশনে ঢালারচর এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত

সংবাদদাতা / ১৭১ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।


ঘটনার পর রাজশাহী থেকে ঢাকা ও অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ঢালারচর এক্সপ্রেস সাময়িকভাবে আটকে যায়।
রেলওয়ের মাস্টার জানান , মঙ্গলবার সন্ধ্যায় ঢালারচর এক্সপ্রেস রাজশাহী থেকে ঢালারচরের উদ্দেশ্যে ছাড়ে। এ সময় অপর লাইনে থাকা দুটি বগির সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এতে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়।
রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার ময়েন উদ্দিন বলেন, বনলতা এক্সপ্রেসের দুটি বগি অন্য ট্রেনে সংযোজনের জন্য স্টেশনে আনা হয়েছিল। সানটিংয়ের (লাইন পরিবর্তন) জন্য অপেক্ষমাণ অবস্থায় ইঞ্জিন ছাড়া বগি দুটি নিজে নিজেই পেছনের দিকে সরে যায়। সেই সময় স্টেশন থেকে বের হচ্ছিল ঢালারচর এক্সপ্রেস। এতে ওই বগিগুলোর সঙ্গে সংঘর্ষে দুটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, লাইনচ্যুত বগিগুলোর উদ্ধার কাজ শুরু হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। তবে উদ্ধার কাজ শেষ হবার আগেই দুটি বগি রেখে ট্রেনটি ঢালারচরের উদ্দেশে ছেড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]