মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
এএইচ মোবারক
স্টাফ রিপোটারঃ
রাজধানীর পল্লবী’র প্যারিস রোড মাঠে, ৩ নং ওয়ার্ড বিএনপি,
জিয়া অনুর্ধ-১৪ ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিনুল হক বিএনপির ক্রীড়া সম্পাদক। ফুটবল টুর্নামেন্ট এর আয়োজনে ছিলেন পল্লবী ও রুপনগর থানা বিএনপি।

গত ২২ আগষ্ট ২০২৫ ইং মঙ্গলবার বিকাল ৪ টায় রাজধানীর পল্লবী থানা প্যারিস রোড মাঠে ৩ নং ওয়ার্ড জিয়া অনুর্ধ-১৪ ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিনুল হক সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দল, ক্রীড়া সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি।

ফুটবল টুনার্মেন্ট এর আয়োজনে ছিলেন পল্লবী ও রুপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠন।
এসময় আমিনুল হক, শান্তির প্রতিক পায়রা এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন।
আমিনুল হক প্রধান অতিথি ও সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্যে বলেন এই খেলা ধুলার মাধ্যমে আমরা সৈরাচার ফেসিস্ট সরকারের আমলে গত ১৭ বছর সমাজে যে, মাদকের বিস্তার হয়েছিল তার কুফলের প্রভাবে আমাদের যে সকল সন্তানেরা মদকের প্রভাবিত হয়ে তার দিকে ঝুঁকে পড়ে ছিল।

তাদেরকে মাদক থেকে ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্ম আর য়েন মাদকের দিকে ঝুঁকে না পড়ে, তাই বিভিন্ন খেলা ধুলা আমার আমাদের সন্তানদের শারীরিক-মানসিক বিকাশ গুরুত্ব দিয়ে আমরা সামাজিক সাংস্কৃতিক পারিবারিক বন্ধনে একটি গুণগত পরিবর্তন করে রাজনৈতিক পরিবর্তন করতে চাই। যাতে করে দেশের রাষ্ট্রিয় অবকাঠামো বি- নির্মাণ সুস্থ্য প্রজন্ম গড়ে তুলাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন আমরা রূপনগর পল্লবী থান বিএনপি (ঢাকা ১৬ আসনে) মাধ্যমে দেশবাসীকে দেখাতে চাই এই খেলাধুলা মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন করা সম্ভব, সুস্থ্য জাতি, সুস্থ্য দেশের ভবিষ্যৎ, সুস্থ্য হবে দেশের রাজনীতি।
তিনি আরও বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সিদ্ধান্ত যে প্রত্যাশা, যে খেলাধুলার মাধ্যমে আমারা রাষ্ট্রিয় ভাবে আমাদের প্রত্যাকটি সমাজের গুণগত পরিবর্তন করতে চাই এবং খেলাধুলা মাধ্যমে রাষ্ট্রিয় ভাবে বাংলাদেশের রাজনৈতিক গুণগত পরিবর্তন চাই।
তিনি আরও বলেন আমারা সচ্ছ ও সুস্থ্য সুন্দর ধারার রাজনীতির মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই এবং দেশে এই উন্নয়ন ও কল্যান হচ্ছে আপনাদের জন্য। এই দেশের সাধারণ মানুষের জন্য আর সাধারণ মানুষ ভালো থাকলেই আমারা সবাই ভালো থাকবো।
এই প্রত্যাশায় আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতিনিধি হয়ে, শহীদ জিয়া পরিবারের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছি। আপনারা কাছে ধানের শীষ প্রতীক ভোট ও দোয়া চাই।