বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় জামায়াতে ইসলামীর ডিজিটাল স্মার্ট টিমের প্রশিক্ষণ কর্মশালায় জামায়াত প্রার্থী আব্দুল মতিন

সংবাদদাতা / ১৬১ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ (মাগুরা):

মাগুরায় শ্রীপুরের গয়েশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ডিজিটাল স্মার্ট টিমের প্রশিক্ষণ কর্মশালা ২৩ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার নবগ্রামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর–কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম ইসলামী আন্দোলনের দাওয়াত প্রচারের শক্তিশালী হাতিয়ার। সত্য ও ন্যায়ের বার্তা প্রচারে আমাদের দক্ষ ও সচেতন হতে হবে। গুজব, বিভ্রান্তি ও অপপ্রচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম।
শ্রীপুর উপজেলা জামায়াতের ইসলামীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর ও মাগুরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুর রাজ্জাক।

গয়েশপুর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও সেক্রেটারী আসাদুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ডিজিটাল স্মার্ট টিমের অন্যতম সদস্য
মোঃ জিয়াউল হক মামুন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার, ইসলামী ছাত্র শিবিরে শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ হুজাইফাসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আলোচকবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল প্ল্যাটফর্মে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, মিডিয়া ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং গুজব মোকাবেলায় কার্যকর কৌশল গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা ডিজিটাল প্রচার, মিডিয়া ব্যবস্থাপনা ও অনলাইন যোগাযোগ কৌশল বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৩/১০/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]