মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

নবীনগরে শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে শনিবারেও ক্লাস নিচ্ছেন শিক্ষকরা

সংবাদদাতা / ১১০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

শিক্ষার্থীদের পাঠদানের ক্ষতি পুষিয়ে দেওয়া ও জাতির প্রতি শিক্ষকতার দায়বোধ থেকে বন্ধের দিন শনিবারও ক্লাস নিচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সারাদেশের মতোই এ উদ্যোগে অংশ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিক্ষকগণও।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এমন দৃশ্য দেখা যায়।

জানা যায়, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর আহ্বানে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণোদ্যমে ক্লাস পরিচালিত হচ্ছে।

ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক কুতুবী বলেন,

“শিক্ষার্থীদের শিক্ষা ঘাটতি পূরণের জন্য বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার নিয়মিত ক্লাস চলবে।”

উল্লেখ্য, গত ১২ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ৮ দিন পাঠদান বন্ধ ছিল। এতে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি হয়। এ ক্ষতি পূরণ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকে শনিবার ছুটির দিনেও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]