মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কালীগঞ্জে জাসাস নেতৃবৃন্দের বিএনপির ৩১ দফার লিফলেট ও গণসংযোগ

সংবাদদাতা / ২৪৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে উপজেলা জাসাস নেতৃবৃন্দ লিফলেট বিতরণ ও গণসংযোগ করা করেছেন।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা জাসাসের সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠু, যুগ্ম আহবায়ক বাদল ফকির, মো. মোবারক হোসেন ও উপজেলা জাসাসের আহবায়ক কমিটির সদস্য পনির খন্দকার। এ সময় উপজেলা জাসাসের অন্যান্য নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাজীপুর-৫ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনের শিক্ষাজীবন, রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গণ, কালীগঞ্জের উন্নয়নে ভূমিকা এবং কালীগঞ্জ নিয়ে তার ভাবনা সংবলিত লিফলেট বিতরণ করেছেন কালীগঞ্জ উপজেলা জাসাসের নেতৃবৃন্দ।
সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী দক্ষিণপাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী, চায়ের দোকানি, শ্রমজীবি, কর্মজীবি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জাসাসের নেতৃবৃন্দ সবার সাথে সালাম ও কুশল বিনিময় করে আগামী সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট প্রার্থনা করেন। তুমলিয়া ইউনিয়নের বোয়ালী, মিশন মোড়, চুয়ারিখোলা, মানিকপুর, ভাইয়াসূতি, ফিরিন্দা, টিউরী, অলুয়া, উত্তর সোম ও দক্ষিণ সোম এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে লিফলেট বিতরণ করেন।
এই সময় অন্যান্যের মাঝে উপজেলা জাসাসের উপদেষ্টা কমিটির সদস্য হারিছ আহমেদ, জাসাস নেতা আল-আমিন, চন্দন কুমার, সফিকুল ইসলাম, মো. রাসেদ, সজিব মিয়া, মো. রিফাত সহ অন্যান্য নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]