বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরা শ্রীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৭৩ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা/

মাগুরার শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৯ অক্টোবর বুধবার বিকালে উপজেলার শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক আলমগীর হাসান সোহান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের আহ্বায়ক এ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল।

এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল ইসলাম, মাগুরা জেলা যুবদলের সদস্য সচিব ফিরোজ আহম্মেদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান,যুবদল নেতা মিলন মন্ডলসহ আরো অনেকে।

এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ র‍্যালীতে অংশ গ্রহন করেন।

মোঃ সাইফুল্লাহ মাগুরা।
তাং ৩০/১০/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]