শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে বিকৃত ‘৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাসকে সংশোধনপূর্বক এর সঠিক ইতিহাস এবং স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান জুলাই’২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’ কর্তৃক সংকলিত ‘৭১ এর রণাঙ্গনে স্বাধীনতার মহান ঘোষক ও যেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান সম্বলিত ৯ মিনিট ২৭ সেকেন্ডর একটি প্রামাণ্যচিত্র সম্প্রতি নারায়ণগঞ্জে অনুষ্ঠিত ‘বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ২০২৫’ এর উদ্বোধনীতে উপস্থিত ছয় শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাক্ষী রেখে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো প্রদর্শিত হয়, যা পর্যায়ক্রমে আগামীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহযোগিতায় সংগঠনটির পক্ষ থেকে সারাদেশব্যপী প্রদর্শিত হবে।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান এস. আলম রাজীবের নির্দেশনায় সাধারণ সম্পাদক লায়ন মোঃ শহীদুর রহমানের সার্বিক সহযোগিতায় সংকলিত এই প্রামাণ্যচিত্রটি ‘বীর মুক্তিযোদ্ধা সমাবেশ’ কর্মসূচিটির প্রারম্ভে পরিবেশন করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও দেশব্যাপী ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ।
এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ -নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন পিপিএম (বার), নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ সরকার হুমায়ূন কবীর, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ সহ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের অন্যান্য নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলার সকল উপজেলার কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ।