শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

শিক্ষাঙ্গনে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করার কথা বললেন আমিনুল হক

সংবাদদাতা / ৪৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

আগামী প্রজন্মের শিক্ষাঙ্গনকে নতুন চিন্তা ও নতুন স্বপ্নের মাধ্যমে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তাঁর বক্তব্যে উঠে এসেছে শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিকে সমান গুরুত্ব দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত পরিবর্তন আনার পরিকল্পনা।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্লবীতে জিয়া মহিলা কলেজে নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং অভিভাবক–শিক্ষার্থী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, ‘আগামী শিক্ষাঙ্গন হবে নতুন চিন্তা ও নতুন স্বপ্নের। শুধু পাঠ্যপুস্তক নয়, আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করব, সংস্কৃতিকেও বাধ্যতামূলক করব। পড়াশোনা, খেলাধুলা ও সংস্কৃতির সম্মিলিত চর্চার মাধ্যমেই সমাজে গুণগত পরিবর্তন আনা সম্ভব।’

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ধানের শীষকে বিজয়ী করলে নতুন সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করবে। এসময় তিনি আরও বলেন, ‘আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ স্বশাসন ও স্বাধীনভাবে পরিচালনার নিশ্চয়তা দেওয়া হবে,’।

শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে আমিনুল হক বলেন, শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের একটি পারিবারিক সম্পর্ক তৈরি না হলে শিক্ষার পরিবেশ উন্নত হয় না।

গত ১৭ বছরের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন তিনি। আমিনুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ ও রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। দুর্নীতির কারণে কোনো স্কুল–কলেজের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে সেখানে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না।’

সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ জাকির হোসেন
১৬ নভেম্বর, রবিবার, ২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]