মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik

কৃষি জমি রক্ষা করতে কেমিক্যাল সারের নির্ভরতা কমাতে হবে: ইউএনও ফয়সাল আহমেদ

সংবাদদাতা / ৩৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

অলিউল্লাহ, গোদাগাড়ী, রাজশাহী :-

গোদাগাড়ীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হয়।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় শুরু হয় এই বিতরণ কার্যক্রম।উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিতরণ কার্যক্রম সম্পুর্ন হয়।
এসময় উপজেলা কৃষি অফিসার জনাব মরিয়ম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।

এসময় সভাপতির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, কৃষি জমি রক্ষা করতে কেমিক্যাল সারের নির্ভরতা কমাতে হবে। বিপরীতে জৈব সার ব্যবহার করে অর্গানিক ফসল উৎপাদন করতে হবে। আপনারা যারা এই কৃষি প্রণোদনা পাচ্ছেন তারা অবশ্যই চাষযোগ্য জমিতে এগুলো কাজে লাগাবেন। আপনাদের পরিশ্রমের ফলে দেশের মাটিতে সোনালি ফসলের দেখা মেলে।তাই আপনার এর সঠিক ব্যবহার নিশ্চিত করবেন। কৃষক ভাইদের কঠোর পরিশ্রম ও ঘামে ভেজা বাংলা আজ স্বপ্ন দেখে উন্নয়নের। আপনারাই পারেন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]