বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে বার্ষিক ক্রীড়া আসর আয়োজনের ভাবনা আমিনুল হকের

সংবাদদাতা / ৮২ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সাংবাদিকদের ক্রীড়া আয়োজনকে জাতীয় পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয় সাফ জয়ী ফুটবলার আমিনুল হক।

তিনি বলেন, “সাংবাদিক ভাইয়েরা লেখনির মাধ্যমে দেশের মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে যে অক্লান্ত পরিশ্রম করেন, সেই পরিশ্রমকে সম্মান জানাতে আমরা চাই ক্রীড়া আয়োজনে আপনাদের ভূমিকা আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে।”

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে খেলাধুলা সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে জাতীয় পর্যায়ে সাংবাদিকদের অংশগ্রহণে একটি বাৎসরিক ক্রীড়া উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে তাঁদের। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যদি আমরা রাষ্ট্রক্ষমতায় আসতে পারি, ইনশাল্লাহ সাংবাদিকদের নিয়ে প্রতিবছর জাতীয় পর্যায়ের একটি বড় টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আমরা কাজ করব।”

তিনি আরও জানান, ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ অন্যান্য খেলাও অন্তর্ভুক্ত করে বহুমাত্রিক ক্রীড়া আয়োজনকে উৎসাহিত করতে চান তাঁরা। আমিনুল হকের ভাষায়, “মিডিয়া কাপের মতো আয়োজনগুলো জাতীয়ভাবে করা গেলে ক্রীড়া সাংবাদিকতা ও দেশের সামগ্রিক ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ হবে।”

মোঃ জাকির হোসেন
১৯ নভেম্বর, বুধবার, ২৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]