শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরা ও শালিখায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

সংবাদদাতা / ৬৫ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মাগুরা সদর ও শালিখা উপজেলায় মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অফ বাংলাদেশ মাগুরা জেলা শাখা।

সভায় বক্তারা বলেন, অবিলম্বে জেলার খুচরা সার বিক্রেতা আইডি কার্ড ধারীদের বহাল রাখা এবং টিও লাইসেন্স রাখার দাবি জানানে হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

অপরদিকে, শালিখা উপজেলার খুচরা সার বিক্রেতা উপজেলা সাব ডিলার ইউনিট এর উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাব ডিলার ইউনিট এর ব্যানারে উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ থেকে র‌্যালি বের হয়।
র‌্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। এসময় মানববন্ধনে অংশ নেন উপজেলার খুচরা সার বিক্রেতা সাব ডিলার ইউনিটের নেতাকর্মীরা।
সংগঠনটির উপজেলা সভাপতি জিহাদ আলী মল্লিক সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক বিশ্বজিত চক্রবর্তী, কোষাধ্যক্ষ কবির সরদার,সদস্য মোল্লা মামুন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের প্রতিটি প্রান্তিক এলাকায় কৃষকদের মাঝে সুলভ মূল্যে সার সরবরাহ করে আসছেন খুচরা সার বিক্রেতা বা সাব ডিলাররা। কিন্তু সরকার খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৫/১১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]