শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

মাগুরায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন

সংবাদদাতা / ২০৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ ,মাগুরা, প্রতিনিধি //

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” আমিষেই শক্তি- আমিষেই মুক্তি -এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ ২৬ অক্টোবর বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মামুন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাগুরা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন উপপরিচালক ডাঃ পুষ্পেন কুমার শিকদার। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক (অবসরপ্রাপ্ত) ডাঃ মোঃ নুরুল্লাহ আহসান।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোঃ হুসাইন রাসেল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইদ্রিস আলী, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ সুলতানা, শ্রীপুর উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ সুশান্ত কুমার, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, উপজেলা পোল্ট্রি এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আবু দাউদসহ খামারীদের পক্ষে বক্তব্য রাখেন কাজী আব্দুর রাজ্জাকসহ অন্যরা। অনুষ্ঠানে উপজেলার সরকারি, বে-সরকারি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা ও খামারীরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬ টি ক্যাটাগরিতে ৩০ টি স্টলে উদ্যোক্তা ও খামারিগণ বিভিন্ন ধরনের প্রাণী, খাদ্য ও ঔষধ প্রদর্শন করেন। পরে ৬টি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী স্টলকে পর্যায়ক্রমে ২৫০০, ২০০০ ও ১৫০০ টাকা করে পুরুস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল স্টলকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৬/১১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]