শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৬৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৮টার সময় কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে যুবকরাই বদলে দেবে আগামীর গাজীপুর-৫ এ স্লোগানে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের নির্বাহী পরিষদ সদস্য ও সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।


বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর হাজী মো. আফতাব উদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে উন্নয়নের রূপকল্প পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. খায়রুল হাসান।

 

প্রধান বক্তা জুলাই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।


বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি এড. মো. তাইজুল ইসলাম এর মঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর সেক্রেটারি আ.স.ম ফারুক , গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাছেদ মোল্লা, নরসিংদী জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, গাজীপুর জেলার কর্মপরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান খান, গাজীপুর মহানগর ছাত্রশিবির সভাপতি রেজাউল ইসলাম, জেলা সভাপতি মো. ইয়াছিন আরাফাত, ঢাকা কলেজ ছাত্রশিবির সভাপতি মোস্তাকিম আহমেদ। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ও শত শত যুবক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]