মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নবীগঞ্জে দু’জনের মরদেহ উদ্ধার

সংবাদদাতা / ১১১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি ।।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক দুই স্থানে দুইজনের মরদেহ উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে ও শনিবার ভোরে এসব মৃতদেহ উদ্ধার করে পুলিশ।প্রথম ঘটনাটি ঘটে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দীঘর ব্রাহ্মণ গ্রামে। স্থানীয় নৃপেশ সুত্রধরের জমির পানিতে বৃদ্ধ অনিল সূত্রধর (৭০) এর মরদেহ দেখতে পেয়ে রাত ১টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দেন। অনিল সূত্রধর ওই গ্রামের মৃত হরিনাথ সূত্রধরের পুত্র।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোর ৫টায় বাড়ি থেকে বের হন বৃদ্ধ অনিল। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। খবর পেয়ে এসআই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

অপরদিকে নবীগঞ্জ পৌর এলাকায় নুরুজ্জামান মিয়া (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।শনিবার ২৮ নভেম্বর দুপুরে চরগাঁও গ্রামের নিজ বাড়ির লাগোয়া একটি নির্জন জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুরুজ্জামান স্থানীয় নুরাই মিয়ার ছেলে।পুলিশ জানায়, শুক্রবার রাতে নুরুজ্জামান বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেননি। পরদিন সকালে চরগাঁওয়ের ওই পরিত্যক্ত জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত থানা পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তদন্ত শুরু করে।এ সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক উৎসুক মানুষ ভিড় করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।নিহতের পরিবার অভিযোগ করেছে, নুরুজ্জামানকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারা দ্রুত দায়ীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।অন্যদিকে পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে ওসি (তদন্ত) দুলাল মিঞা বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শামীম চৌধুরী

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক

তারিখ  ২৯ নবেম্বর ২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]