শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মাদ্রাসা ছাত্রদের নিয়ে স্কুল ফিডিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৭৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ , মাগুরা প্রতিনিধি:

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই স্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মাদ্রাসা ছাত্রদের নিয়ে স্কুল ফিডিং ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে ৩০ নভেম্বর রবিবার বেলা ১১ টায় স্হানীয় মদনপুর হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় মদনপুর মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলিনুর শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মামুন খাঁন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোঃ হুসাইন রাসেল, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম ও মোঃ সোহাগ হোসেন, মদনপুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক খলিফা তৈয়েবুর রহমান, মদনপুর দাখিল মাদ্রাসার সহ সুপার মোঃ ওলিউল্লাহসহ অন্যরা।

এ সময় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন মদনপুর জামে মসজিদের ইমাম ও হেফজ বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আবু হুরাইরা জামিল ও মদনপুর হাফেজীয়া মাদ্রাসার মুহতামি হাফেজ মনোয়ার হোসেন সান্টু।

উম্মুক্ত কুইজ প্রতিযোগিতায় ৩জনকে বিজয়ী ঘোষণা করে আগামী ২ ডিসেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের আমন্ত্রণ জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন খাঁন বলেন, আমাদের শরীর গঠন, মেধা বিকাশ ও সুস্থ থাকার জন্য দুধ, ডিম ও মাংস এই তিনটা জিনিস বিশেষ গুরুত্বপূর্ণ।দেশে ডিম ও মাংসে আমরা স্বয়ংসম্পুর্ণ। দুধ টা বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। ভবিষ্যতে আমরা দুধেও স্বয়ংসম্পুর্নতা অর্জনের লক্ষে কাজ করে যাচ্ছি।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৩০/১১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]