মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ট্রাক প্রতীক নিয়ে কর্মসংস্থানভিত্তিক উন্নয়ন প্রতিশ্রুতি নজুর

সংবাদদাতা / ২০৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ও সমাজসেবক নজরুল ইসলাম নজু নবীনগরকে কর্মসংস্থানের মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

রোববার দুপুরে নবীনগর প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন-
“যুবকদের কর্মশক্তিকে কাজে লাগিয়ে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক, উন্নত ও বেকারত্বমুক্ত নবীনগর গড়ে তুলবো। এখানে একটি পলিটেকনিক কলেজ প্রতিষ্ঠা করা হবে।”

তিনি সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সম্মান ও সহযোগিতা নিশ্চিতে নিজের দায়বদ্ধতার কথা তুলে ধরেন।

সৌদি আরবে দুই হাজার মানুষের কর্মসংস্থানের অভিজ্ঞতা উল্লেখ করে নজু বলেন—
“বিদেশে যেমন মানুষের কর্মসংস্থান করেছি, ঠিক তেমনি নবীনগরেও ব্যাপক কর্মসংস্থান তৈরি করতে চাই। নবীনগর আমার জন্মভূমি—এখানকার মানুষের জন্য কাজ করাই আমার বড় দায়িত্ব।”

এসময় তিনি আসন্ন নির্বাচনে গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং সেলিম রেজার সঞ্চালনায় প্রেসক্লাব নেতৃবৃন্দসহ গণঅধিকার পরিষদের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নজরুল ইসলাম নজু অতীতেও নবীনগরে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সড়ক সংস্কার, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তায় উল্লেখযোগ্য অবদান রেখে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]