মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কাশীপুরে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাদ্রাসার ছাত্রদের মাঝে মোহাম্মদ আলীর কোরআন বিতরণ, খতম ও দোয়া

সংবাদদাতা / ১৫১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জ ফতুল্লার কাশীপুর এলাকায় জামি’আ মাদানিয়া কাসেমুল উলূম মাদ্রাসার মাঠে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কোরআন বিতরণ, খতম ও দোয়ার আয়োজন করেন নারায়ণগঞ্জ -৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি’র সাবেক উপদেষ্টা আব্দুল হালিম, ফতুল্লা থানা বিএনপি’র প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, বিএনপির গণঅভ্যুত্থানঃ২০২৪ ডকুমেন্টেশন উপ-কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব, সাবেক এনায়েতনগর ইউনিয়ন এর চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন, জামি’আ মাদানিয়া কাসেমুল উলূম মাদ্রাসার সভাপতি নাজির সিকদার, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি ও যুবদল নেতা এস. আলম ইসরাৎ, সাবেক এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, ইউনাইটেড ক্লাব লিমিটেডের সভাপতি তোফাজ্জল হোসেন তাপু, ফতুল্লা থানা যুবদল নেতা আদনান আজিজ প্রান্ত, সারজিল আহমেদ অভি, এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি লিয়ান মাহমুদ আকাশ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কাশীপুর এলাকার সর্বস্তরের জনগণ।

দোয়া পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী উপস্থিত সকলের কাছে বিনীতভাবে আহবান জানান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও নেক হায়াত কামনা করে আল্লাহর দরবারে দোয়া করার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]