শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

নবীনগরে তরুণদের কৃষিতে ফিরিয়ে আনতে প্রশিক্ষণ সেমিনার

সংবাদদাতা / ২০৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ইব্রাহীম খলিল,

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষক কনফারেন্স রুমে এ সেমিনারের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান, লেখক ও মোটিভেশনাল বক্তা মোহাম্মদ হোসেন শান্তি। তিনি বলেন,
“কৃষি আজ বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত। সঠিক পরিকল্পনা, আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্যোক্তা মনোভাব থাকলে তরুণরা এ খাতেই নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।”

সেমিনারের মুখ্য আলোচক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন। তিনি কৃষির বর্তমান সম্ভাবনা, নিরাপদ খাদ্য উৎপাদন, বাজার সম্প্রসারণ, প্রযুক্তির ব্যবহার, জলবায়ু–সহনশীল কৃষি এবং উদ্যোক্তা হওয়ার মৌলিক ধাপগুলো বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, “কৃষি আজ আর শুধু চাষাবাদ নয়—এটি একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক ক্ষেত্র। প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা কৃষিকে ঘিরে প্রসেসিং, প্যাকেজিং, ভ্যালু অ্যাডিশন ও রপ্তানির মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।”

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য।

সাংবাদিক জামাল হোসেন পান্নার সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা এস এ রুবেল, প্রশিক্ষক আলমগীর হোসেন, রুমা আক্তার, সাংবাদিক মাহাবুবুর রহমান, আলামিন প্রমুখ।

প্রশিক্ষণে আধুনিক কৃষি কৌশল, সঠিক বীজ নির্বাচন, ব্যবসায় পরিকল্পনা, বাজার চাহিদা বিশ্লেষণ, কৃষিপণ্যের ভ্যালু অ্যাডিশনসহ কৃষি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় বাস্তবমুখী দক্ষতা প্রদান করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, সার্বজনীন গ্রুপের অলরাউন্ডার প্রশিক্ষণের ২০তম সেশনে মোট ৫৬ জন উদ্যমী তরুণ–তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন বিষয়ে পূর্ণাঙ্গ সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]