শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

মাগুরা-১ আসনের ধানের শীষ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সংবাদদাতা / ৬২ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান মনোনয়নপত্র সংগ্রহ করছেন। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাহমুদের নিকট থেকে মনোয়ার হোসেন খানের পক্ষে জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আকতার হোসেন এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আকতার হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর নেতাকর্মীরা ভোট দিতে পারেনি। আজ সময় এসেছে আমাদের ভোটাধিকার প্রয়োগ করার। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক এটাই আমাদের প্রত্যাশা। আমাদের নেতা কর্মীরা নির্বাচনকে সামনে রেখে খুবই উজ্জীবিত। প্রতীক বরাদ্দের পর পরই আমাদের প্রচার প্রচারণা শুরু হবে।
এ সময় জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, এ্যাড, শাহেদ হাসান টগর কুতুব উদ্দিন পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম হাসানুর রহমান হাসু মিজানুর রহমান, জেলা ছাত্রদলের মাহমুদুর রহমান তিতাশসহ, জেলা বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ-র আগে গত ১৫ ডিসেম্বর মাগুরা ২ আসনের বিএনপি মনোনীত নিতাই রায় চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী। এ ছাড়া জামায়াতের মাগুরা ১ আসনের প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের এম বি বাকের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে মাগুরা ২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালের পক্ষে গোলাম আজম সাবু বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি ধানের শীষের প্রার্থী হওয়ার আশায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তা-না হলে স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৮/১২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]