মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
রমনা থানা (ঢাঃমঃদঃ) স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বেলালের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ- এস আলম রাজীব সভাপতি, বিএনসিইউপি অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে চারদিন বন্ধ থাকবে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন সড়ক শরণখোলাসহ ৭ উপকূলীয় জেলায় ৭৮৪ জেলে পরিবার পেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সহায়তা মোরেলগঞ্জে ৩ ঘন্টা পর ডোবা থেকে শিশুর মরদেহ ঊদ্ধার India’s Cockroach Party: A Political Earthquake Among the Youth* *—Professor M A Barnik ভারতের তেলাপোকা পার্টি: তরুণ সমাজে এক রাজনৈতিক ভূমিকম্প* *—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ে সচেতনতা কার্যক্রম :বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী জনআস্থা পুনরুদ্ধারে ব্যাংকিং খাতে সাহসী সংস্কার অপরিহার্য* *— অধ্যাপক এম এ বার্ণিক*

অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে চারদিন বন্ধ থাকবে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন সড়ক

সংবাদদাতা / ৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়কে চারদিন যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার ডিএমপির পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অনুশীলন ম্যাচ উপলক্ষে আগামী রোববার এবং পরবর্তী তিনটি ওয়ানডে ম্যাচের দিন—৯ জুন, ১১ জুন ও ১৪ জুন—সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত স্টেডিয়ামসংলগ্ন প্রশিকা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে এই সাময়িক ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সময় মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। বিকল্প সড়ক হিসেবে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ এলাকায় যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]