মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আওয়ামীলীগের ২০শে জুলাই হরতাল প্রতিহত করার ঘোষণা এস. আলম রাজীবের

সংবাদদাতা / ২৬০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খান-এর নির্দেশে এবং কেন্দ্রীয় বিএনপি’র গণঅভ্যুথান ২০২৪ ডক্যুমেন্টেশন উপকমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব-এর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর ও এর অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সাইবার ইউজার দল সদা জাগ্রত ও প্রস্তুত নারায়ণগঞ্জের মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী তথা খুনী হাসিনা, ওসমান গং ও তার দোসরদের দ্বারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দ্যেশ্যে যেকোনো ধরনের ষড়যন্ত্র, গুজব বা রাজপথে ঝটিকা ও গুপ্ত মিছিল প্রতিহত করতে। তারই ধারাবাহিকতায় আগামী ২০শে জুলাই আওয়ামীলীগের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল-কে প্রতিহত করার ঘোষনা দিয়েছেন মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, যুবদল নেতা এস. আলম ইসরাৎ ও নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আগামী ২০ জুলাই ফ্যাসিস্ট ও খুনী নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে যাতে তারা কোনোভাবে কোনো নগ্ন ষড়যন্ত্র বা নীল নকশা বাস্তবায়নের মাধ্যমে পরিস্থিতিকে অস্থিতিশীল করতে না পারে, আমরা প্রস্তুত আছি নারায়ণগঞ্জের মাটিতে মহানগর বিএনপি’র জনপ্রিয় নেতা জাকির খানের নির্দেশে এস. আলম রাজীবের নেতৃত্বে তাদেরকে শক্তভাবে মোকাবেলা করতে। যেখানেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের খুনীদের দেখা যাবে, সেখানেই প্রতিরোধ করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোর্পদ করতে হবে। আমরা শহীদ জিয়ার সৈনিকরা সদা জাগ্রত আছি দেশ ও জনগণের এই প্রজন্মের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তথা জনগণের কল্যাণে। ‘সাইবারে আমরা, রাজপথেও আমরা’ স্লোগানকে সমুন্নত রেখে আমরা অনলাইনেও ষড়যন্ত্রকারীদের তথ্য ও গুজব সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি এবং দেশ ও জনগণের নিরাপত্তার প্রশ্নে আমরা অতীতের ধারাবাহিকতায় রাজপথেও সোচ্চার আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য যে, গত ১৮ই ফেব্রুয়ারী জুলাই বিপ্লবের পর ফ্যাসিস্ট আওয়ামীদের ডাকা সর্বপ্রথম হরতালে নারায়ণগঞ্জে এস. আলম রাজীবের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা জনগণের ও তাদের জানমালের নিরাপত্তায় হরতাল বিরোধী র‍্যালী বের করেন, যা সকলের কাছে প্রশংসিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]