মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ গ্রহন করতে পারবে না- মাগুরায় প্রেস সচিব শফিকুল আলম

সংবাদদাতা / ২০৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরাঃ

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন কমিশন বারবার বলেছে—আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না। এ বিষয়ে সরকারের ওপর কোনো চাপ নেই। দেশি-বিদেশি কেউ বলছে না তাদের নির্বাচনি প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে হবে। বরং তারা অবাক হচ্ছে—জুলাই আন্দোলনে এত বড় হত্যাযজ্ঞের পরও কেন তারা অনুতপ্ত নয়।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকায় নবগঙ্গা পার্কে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন আরো , ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে সব দলই এক আছে। সবাই একই কাতারে রয়েছে। এবারের ভোটে জনগণ উৎসাহের সঙ্গে অংশ নেবে, কারণ অতীতে তারা ভোট দিতে পারেনি।

গত ১৫ বছরে দেশে প্রায় ১০ থেকে ১৫ হাজার নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলোর অধিকাংশই ছিল অনিয়মে ভরা। প্রত্যেকটি নির্বাচনে চুরি হয়েছে। তখনকার এমপিরা ঘুস খেতেন, ঠিকাদারি নিতেন। কে প্রার্থী হবে, কোথায় বসানো হবে, সব কিছুই টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেত বলে তিনি জানান।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৪/১০/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]