মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
আলো নিউজ
সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর বিজ্ঞপ্তিতে
পোস্তগোলা সেতু সংস্কার কাজের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারী ২৪ থেকে ৬ মার্চ পর্যন্ত ১৭ দিন সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল করতে নিষেধ করেছেন ।বাস ও হালকা যানবাহনের জন্য পাঁচ দিন বন্ধ থাকবে।
সেতু সংস্কার কাজের এই ১৭ দিন বন্ধ থাকার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহন গুলোকে বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।
এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদফতরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি জারি করে গত মঙ্গলবার।
সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: সবুজ উদ্দিন খানের স্বাক্ষর সম্বলিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়,
ফেব্রুয়ারি ১৯ থেকে ৬ মার্চ পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মহাসড়কের তৃতীয় কিলোমিটারে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা সেতু-১ এর “পোস্তগোলা সেতু” দু’টি গার্ডারের মেরামত প্রয়োজনে ও রেট্রোফিটিং কাজ করা হবে ।
এ কারণে ভারী যানবাহন “ট্রাক-পিকআপভ্যান কাভার্ডভ্যান, কনটেইনারবাহী লরি” ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এবং হালকা যানবাহন (বাস-মাইক্রোবাস-সিএনজি-অটোরিকশা) ২২, ২৩ ও ২৭ ফেব্রুয়ারি এবং ৩ ও ৬ মার্চ- এই পাঁচদিন বিকল্প রাস্তায় চলাচল করতে বলেন।
ভারী যানবাহনের জন্য নির্দেশনা১. গাবতলী থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কগামী যানবাহন বেড়িবাঁধ রোড দিয়ে বাবুবাজার সেতু হয়ে তেঘড়িয়া ইন্টার সেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করবে।
২# যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কগামী যানবাহন ধোলাইপাড় বাসস্ট্যান্ড ও বাবুবাজার সেতু ব্যবহার করে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করবে।
৩# বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক থেকে গাবতলীগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন থেকে বাবুবাজার সেতু-বেড়িবাঁধ হয়ে গাবতলী প্রবেশ করবে।
৪# বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক থেকে যাত্রাবাড়ীগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন-বাবুবাজার সেতু ব্যবহার করে ধোলাইপাড় হয়ে যাত্রাবাড়ী প্রবেশ করবে।
হালকা যানবাহনের জন্য নির্দেশনা১. পদ্মা সেতু থেকে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী যানবাহন শ্রীনগর-মুন্সীগঞ্জ-মুক্তারপুর সেতু-তৃতীয় শীতলক্ষ্যা সেতু-মদনপুর সড়ক ব্যবহার করতে পারবেন।