শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

আগামী কাল সকাল ৯ টায় হবে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত।

সংবাদদাতা / ৩১৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

মোঃ জুবায়ের আহমেদ
আলো প্রতিনিধি (ইজতেমা মাঠ)

গাজীরপুর তুরগ নাদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল রোববার ৪ ফেব্রুয়ারি  সকাল ৯ টা থেকে সারে নয়টায় বিশ্ব ও দেশের মানুষের কল্যাণ কামনা করে আখেরী মুনাজেতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা।
প্রথম পর্বে এই ইজতেমার আখেরি মোনাজাত রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম।
শনিবার ৩ ফেব্রুয়ারি বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পুলিশ কমিশনার মাহবুব বলেন, আখেরি মোনাজাত সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে বলে আমাদের জানানো হয়েছে। আমরা এই সময়ের জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও সুন্দর ভাবে ঢেলে সাজানো হয়েছে।
তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা কে নতুন করে সাজানো হয়েছে।  ভোগড়া বাইপাস থেকে ইজতেমা অভিমুখী সাধারণ জনগণের কোনো গাড়ি চলবে না।
তারা ডাইভার্ট হয়ে ভোগড়া বাইপাস দিয়ে মীরের বাজারের দিকে চলে যাবেন। এই পথে কেবল মুসল্লিদের গাড়ি আসতে পারবে। মীরের বাজার পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে, মুসল্লিদের গাড়ি ছাড়া অন্য কারো গাড়ি আসতে পারবে না। ঢাকার ভেতরে কুড়িল বিশ্বরোড থেকে ডাইভার্ট করে দেবে তিনশ ফিটের দিকে। আশুলিয়া সড়কের গাড়ি মিরপুর বেড়িবাঁধের দিকে ডাইভার্ট করে দেওয়া হবে।
আখেরি মোনাজত শেষ হওয়ার পর এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভার আগে চালু করার চেষ্টা থাকবে বলে জানান তিনি। এই প্রক্রিয়ায় মুসল্লিরা দ্রুত ইজতেমা প্রাঙ্গণ ত্যাগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]