মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

আজ সত্যজিৎ রায়ের জন্মদিন

সংবাদদাতা / ১৬১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

আলো ডিজিটাল ডেক্সঃ

কিংবদন্তী বাংলা চলচ্চিত্র  নির্মাতা সত্যজিৎ রায়ের  জন্মদিন  আজ আধুনিক বাংলা, উপমহদেশে
ও বিশ্ব সংস্কৃতি জগতের একটি বিরল প্রতিভা সত্যজিৎ রায়। যাকে বলা হয়, বাংলা চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ, যার হাত ধরে বাংলা সিনেমা প্রথমবারের মতো বিশ্ব দরবারে স্থান করে নিয়ে ছিল। তিনি চলচ্চিত্র নির্মাতার পাশাপাশি লেখক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক এবং শিল্প নির্দেশক হিসেবেও তার ব্যাপক খ্যাতি রয়েছে ।

সত্যজিৎ রায়ের জন্মঃ  ২ মে ১৯২১  মৃত্যুঃ  ২৩ এপ্রিল ১৯৯২ সালে তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সংগীত পরিচালক এবং লেখক। তাঁকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়।তার জন্ম কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজ পরিবারে।
সত্যজিৎ রায়ের  পূর্বপুরুষের ভিটা ছিল তৎকালীন ব্রিটিশ  ভারতের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে
মহকুমার “বর্তমানে বাংলাদেশের ” কটিয়াদী উপজেলার
মসূয়া গ্রামে।

২৩ এপ্রিল ১৯৯২ সালে হৃদযন্ত্রের ক্রিয়ার জটিলতা মৃত্যু তিনি বরণ করেন। উনার সমাধি স্মৃতিস্তম্ভ ভারতের সল্ট- লেক, কলকাতা অবস্থিত
তাঁর পিতা ছিলেন  সুকুমার রায় মাতা সুপ্রভা রায় পিতামহ উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, স্ত্রী ছিলেন
বিজয়া দাস তিনি বিয়ে করেন ১৯৪৯ সালে, তাঁর  সন্তান
সন্দীপ রায় (পুত্র)

সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী “১৯৫৫” ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে, এর মধ্যে অন্যতম ১৯৫৬ কান চলচ্চিত্র উৎসবে পাওয়া “শ্রেষ্ঠ মানুষে-আবর্তিত প্রামাণ্যচিত্র “Best Human Documentary “পুরস্কার। পথের পাঁচালী, অপরাজিত
“১৯৫৬”ও অপুর সংসার “১৯৫৯”  এই তিনটি একত্রে অপু ত্রয়ী নামে পরিচিত, এবং এই চলচ্চিত্র-ত্রয়ী সত্যজিতের জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসেবে বহুল স্বীকৃত।
বর্ণময় কর্মজীবনে তিনি বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে বিখ্যাত হল ১৯৯২ সালে পাওয়া একাডেমি সম্মানসূচক পুরস্কার অস্কার

তিনি তাঁর  সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে অর্জন করেন। এছাড়াও ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১টি গোল্ডেন লায়ন, ২টি রৌপ্য ভল্লুক লাভ করেন।১৯৯২ সালে ভারত সরকার তাঁকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন সম্মাননা প্রদান করে। সত্যজিৎ ভারত রত্ন এবং পদ্মভূষণসহ সকল মর্যাদাপূর্ণ ভারতীয় পুরস্কার লাভ করেছেন।
২০০৪ সালে, বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় সত্যজিৎ ১৩ তম স্থান লাভ করেছিলেন।
এই বহুগুণী  সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম বাঙালি সত্যজিৎ রায়ের জন্মদিন তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]