শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

আনোয়ারায় জামায়াতে ইসলামী কর্মীর উপর দুর্বৃত্তের হামলা

সংবাদদাতা / ৭১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

কর্ণফুলী(চট্টগ্রাম)প্রতিনিধি::

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মীদের উপর দুর্বৃত্তের অতর্কিতভাবে হামলা   চালিয়েছে। হামলায় জামায়াতে ইসলামীর স্থানীয় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চমেকে পাঠানো হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৫টার সময় উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে এই ঘটনায় আহত মোঃ আলী হোসেন (৪০) থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করে। এ ঘটনায় মারধরের সাথে জড়িত থাকায় ১৪জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তরা হলেন, নুর কালামের ছেলে নজিম উদ্দিন (২৬) আব্দুল বারীর ছেলে ছগীর (২৫), জামাল উদ্দিন ছেলে মোঃ বেলাল উদ্দিন (২৬), তৈয়ব তাহেরের ছেলে সিরাজুল মোস্তফা (২৮),  আবু সৈয়দ ছেলে আরমান হোসেন (১৬), আব্দুর রশীদের ছেলে এয়ার মোহাম্মদ (৪০), নায় মিয়ার ছেলে মোঃ মহিউদ্দিন (৩০) সৈয়দ হোসেনে ছেলে রিয়াজুদ্দিন (২৮), মোহাম্মদ হোসেনের ছেলে ওয়াজুদ্দিন (৩২), আব্দুল  আজীজ (২৩),  মোঃ ইদ্রিছ,  আব্দুল বারী (৫৫)মাওলানা আবদুর রহমান (৪৫),  মোঃ হেলাল (৩০)। এ ঘটনায় আরো ৩০ থেকে ৩৫জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত হামলাকারীরা সবাই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর ও যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রসেনার কর্মী। সরকারের পতনের পরও তারা নানাভাবে তারা স্থানীয়দের হুমকি দিয়ে আসছে। ঘটনাস্থল এলাকায় জামায়াতের উদ্বেগে একটি  মাহফিল এর আয়োজন করার কথা ছিল। আয়োজনের কার্যক্রম, সার্বিক প্রস্তুতি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের  মাহফিল প্রাঙ্গন পরিদর্শন শেষে আসার সময় অতর্কিতভাবে হামলার শিকার হোন জামায়াতের নেতাকর্মীরা । অভিযোগকারী আহত স্থানীয় জামায়াত কর্মী বলেন, আমরা মাহফিল মাঠ দেখে চলে আসতেছি। এর মধ্যে তারা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এসময় আমাদের মোবাইল ও নগদ টাকা নিয়ে ফেলে তারা। হামলাকারীরা চিহ্নিত সন্রাসী।তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন বলেন, বিষয়টি শুনেছি। জামায়াতের দায়িত্বশীলরা এখানে এসেছে। একটা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]