বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম
আপনার সম্বোধনগুলো হোক ইসলামী রীতির —— শহীদুজ্জামান কাকন মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা স্পিরিট ও অ্যালকোহল ব্যবহারে লাইসেন্সের মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে আলোচনা সভা আয়োজনের প্রস্তুতি Need for a Smart Security Alert System at the Prime Minister’s Office and Residence* *— Professor M. A. Barnik প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবনে স্মার্ট সিকিউরিটি অ্যালার্ট সিস্টেমের আবশ্যকতা— অধ্যাপক এম এ বার্ণিক* ইসরায়েলের পার্লামেন্টে তিন মুসলিম নারী: মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত* *— অধ্যাপক এম এ বার্ণিক Three Muslim Women in Israel’s Parliament: A New Milestone in Middle Eastern Politics** — **Professor M. A. Barnik মাগিরার শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

আপনার সম্বোধনগুলো হোক ইসলামী রীতির —— শহীদুজ্জামান কাকন

সংবাদদাতা / ১০ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

————শহীদুজ্জামান কাকন———-

আমাদের পরিচিত কারো সঙ্গে দেখা হলে, টেলিফোনে কিংবা মেসেঞ্জারে কথা বলার সূচনা ঘটাই -“হায়’! ‘হ্যালো’ বলে।আমরা সবাই জানি এটা ইসলামী রীতি নয়।কেউ কি জানেন এই ‘হ্যালো’ বলার প্রকৃত মানে কি? কোথা থেকে এই ‘হ্যালো’ বলা শুরু!
‘হ্যালো’ একটা মেয়ের নাম। পুরো নাম মার্গারেট হ্যালো ( Margaret Hello)। তিনি আর কেউ নন – বিখ্যাত বিজ্ঞানী আলেক্সান্ডার গ্রাহাম বেল এর গার্ল ফ্রেন্ড। গ্রাহাম বেল হলেন টেলিফোনের আবিস্কারক। আবিস্কারের পর তিনি প্রথম যে কথাটি বলেন তা হচ্ছে
– ‘হ্যালো’।
সেই থেকেই ‘হ্যালো’ বলে ফোন কলের প্রচলন শুরু। মানুষ গ্রাহাম বেলকে ভুলে যেতে পারে, কিন্ত তার ভালোবাসার মানুষটিকে নয়। আজও মানুষ ফোনে প্রথম কথায় আবিষ্কারকের প্রথম কথাটি বলে নিজের অজান্তেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আসছেন।যা মুসলমানদের জন্য জায়েজ হতে পারে না।
আমরা হ্যালো না বলে ‘আসসালামু আলাইকুম’ বলতে পারি।যার অর্থ- আপনার ওপর শান্তি বর্ষিত হোক। প্রতি উত্তরে বলুন ‘ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ’ (সহীহ মুসলিম : হাদিস নং-২০৫৫)।
কেউ ‘কেমন আছেন?’ জানতে চাইলে Fine/Nice, ভালো আছি, ভালো নেই, অসুস্থ, আছি মোটামুটি, আছি কোনোরকম- এমন অকৃতজ্ঞ ও হতাশাজনক উত্তর না দিয়ে প্রথমে ‘আলহামদুলিল্লাহ’ বলুন। অর্থ- সব প্রশংসা আল্লাহর। এরপর আপনার সমস্যার কথা বলতে পারেন। তেমনি কোনো ভালো সংবাদ বা হালাল কিছু অর্জনের ক্ষেত্রে Good News না বলেও ‘আলহামদুলিল্লাহ’ বলুন (ইবনে মাজাহ : ৩৮০৩-৩৮০৫)। ভবিষ্যতে
কোনো কাজ করার ক্ষেত্রে All Right, I will try না বলে ‘ইনশাআল্লাহ’ বলুন। অর্থ- যদি আল্লাহ চান (সূরা কাহাফ : ২৩-২৪)। কোনো বিপদের কথা শুনলে Very Sad না বলে ‘ইন্না লিল্লাহ’ বলুন। অর্থ- নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য (মুসলিম : ২১২৬)। কারও প্রশংসা করার সময় Well
done না বলে ‘মাশাআল্লাহ’ বলুন। অর্থ- আল্লাহ যেমন চেয়েছেন (মুসলিম : ৩৫০৮)। ব্যতিক্রম ও আশ্চর্য কোনো কিছু দেখলে বা শুনলে Oh my God না বলে ‘সুবহানাল্লাহ’ বলুন। অর্থ- আল্লাহ পবিত্র ও মহান (বুখারি : ৬২১৮)।

তেমনি আল্লাহর মহত্ব বড়ত্ব অথবা কারও দুঃসাহসিক কোনো কাজ দেখলে Wow! না বলে, ‘আল্লাহু আকবার’ বলুন। অর্থ- আল্লাহ মহান (বুখারি : ৬২১৮)। কারও কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে Thank you না বলে ‘জাযাকাল্লাহ’ বলুন। অর্থ- আল্লাহ আপনাকে এর প্রতিদান দিন। প্রতি উত্তরে হাইয়্যাকাল্লাহ বলুন। অর্থ- আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন (বুখারি : ৩৩৬)। সম্মানিত কারও আগমনে Welcome না বলে ‘আহলান সাহলান’ বলুন। অর্থ- আপনার প্রিয়জনদের কাছে মনোরম পরিবেশে এসেছেন। কাউকে বিদায় দেওয়ার সময় Good Bye, Tata না বলে ‘আল্লাহ হাফেজ’ বলুন। সকালে ঘুম থেকে উঠে Good Morning এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে Good Night না বলে ‘ফি আমানিল্লাহ’ বলুন। অর্থ- আপনি আল্লাহর নিরাপত্তায় থাকুন। তখন সালাম বিনিময়ও করা যায়। কেউ দোয়া চাইলেও ‘ফি আমানিল্লাহ’ এবং ‘বারাকাল্লাহ’ বলুন। অর্থ- আল্লাহ আপনাকে বরকত দান করুক (সুনানুল কুবরা লিন নাসায়ি : ১০১৩৫)।

এ ছাড়া যে কোনো হালাল কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ বলুন। অর্থ- আল্লাহর নামে শুরু করলাম (বুখারি : ৫৩৭৬)। হাঁচি দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বলুন (তিরমিজি : ২৭৪১)। হাঁচিদাতার ‘আলহামদুলিল্লাহ’ বলতে শুনলে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলুন। অর্থ- আল্লাহ আপনার প্রতি রহম করুন (বুখারি : ৬২২৪)। কোনো ভুল বা গুনাহর কথা বলে ফেললে ‘আসতাগফিরুল্লাহ’ বলুন। অর্থ- আমি আল্লাহর কাছে ক্ষমা চাই (সূরা মুহাম্মদ : ১৯)। ওপরে ওঠার সময় ‘আল্লাহু আকবার’ এবং নিচে নামার সময় ‘সুবহানাল্লাহ’ বলুন (বুখারি : ২৯৯৩)। কোনো বাজে কথা কিংবা আল্লাহর আজাব-গজবের কথা শুনলে বা মনে পড়লে ‘নাউজুবিল্লাহ’ বলুন। অর্থ- আমরা আল্লাহর কাছে মুক্তি চাই (বুখারি : ৬৩৬২)।
অভিবাদন প্রকাশের এমন আরও ইসলামি পরিভাষা রয়েছে। বর্ণিত আরবি পরিভাষাগুলো নিছক প্রশংসা-কৃতজ্ঞতা, সুখ-দুঃখ প্রকাশের ভাষাই নয়, এগুলোর প্রায় সবই দোয়া ও সুন্নাত-জিকির। এগুলোর মাধ্যমে একে অপরের জন্য দোয়া করা হয়।

— লেখক- শহীদুজ্জামান কাকন,
সুইডিশ সরকারের অর্থনীতিবিদ ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কিশোরগঞ্জ -২ (কটিয়াদি-পাকুন্দিয়া), উপদেষ্টা সেচ্ছাসেবকদল, কেন্দ্রীয় কমিটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]