মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক

আলুব্দিতে ধানের শীষের পক্ষে আমিনুল হকের গণজাগরণ আবু সাঈদ মাতবরের নেতৃত্বে

সংবাদদাতা / ২০৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

মিঃ এন্ড্রু মন্ডল

রাজধানীর আলুব্দিতে আবু সাঈদ মাতবরের তত্ত্বাবধানে বিএনপির উদ্যোগে ঢাকা–১৬ আসনে ধানের শীষের মনোনীত আসন্ন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আমিনুল হকের সমর্থনে সারাদিনব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় রাজধানীর রূপনগর এলাকায় স্বতঃস্ফূর্ত জনতার অংশগ্রহণে রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মাতবরের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী গণসংযোগ শেষে এক বিশাল মিছিল আলুব্দি ও আশপাশের এলাকায় প্রদক্ষিণ করে।

এ সময় আবু সাঈদ মাতবর বলেন, স্বাধীনতা যুদ্ধে আলুব্দিবাসী সহ এ দেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মম নির্যাতনের শিকার হয়েছিল। সেই দুঃসহ স্মৃতি আজও মানুষের মনে দাগ কেটে আছে। বক্তারা বলেন, নতুন রূপে ও নানা কৌশলে যারা আবারও জনগণের অধিকার হরণ করতে চায়, তাদের কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।
বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আলুব্দি, রূপনগর ও পল্লবী এলাকার জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনাব আমিনুল হককে বিপুল ভোটে নির্বাচিত করবেন—ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনায় দেশ উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।
এসময় তিনি বিএনপির ঘোষিত কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবমুখী উদ্যোগ জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ-সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা সাদিক মাতবর ও রিশাদ মাতবর; যুবনেতা বাদশা ও সোহান মোল্লা; পল্লবী থানা জাসাসের সদস্য সচিব সাব্বির, যুগ্ম আহ্বায়ক নাহিদ ও সোহাগ; রূপনগর থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব রনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোরশেদ; শ্রমিক দল ৯২ নম্বর ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম এবং ৩ নম্বর ইউনিট সভাপতি জামাল হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন আলুব্দি ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক সুমন মাতবর, সহ-সভাপতি বিটুল মাতবর, বাবুল মাতবর ও নুরু ইসলাম; সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন; যুগ্ম সম্পাদক ফারুক মোল্লা; ছাত্রবিষয়ক সম্পাদক প্রান্ত এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপির নেতা নাসির মোল্লা, ইউনুস মোল্লা, সাহেদ হোসেন, জহির ইসলাম মোল্লা, আব্দুর রহিম, গাজী উদ্দিন মাস্টার, মহিলা নেত্রী আসিয়া এবং মহিলা দলের নেত্রীবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ জনতা ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]