শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

আমাদের গাঁও (কবিতা) — মরহুম  কবি ম আ ন শহীদুল্লাহ্ সাহিত্য রত্ন

সংবাদদাতা / ২৭৯ বার ভিউ
সময়ঃ শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

আমাদের গাঁও 
— মরহুম  কবি ম আ ন শহীদুল্লাহ্ সাহিত্য রত্

আমাদের গাঁও খানা  মধুর কেমন! :
দূর হতে মনে হয় ছবির মতন।
সবুজ ধানের ক্ষেত  আসমানে মেশে,
ছোট ছোট চালা ঘর  আছে ঘেঁটে ঘেঁষে।
আড়ি সাড়ি কলাগাছ  সুপারী, কাঁঠাল,
আম, জাম, নারিকেল,  খেজুর, তমাল।
বেতস বনের পাশে  ছোট বাঁশ ঝাড়
ছোট ছোট হাঁস দেয়  পুকুরে সাঁতার।
শাপলা কলমী লতা  লক লক করে,
বনফুল রোজ রোজ  ফুটে ঝড়ে পড়ে
উঠানের এক ধারে  মাচার উপর
কুমড়া কদু-রা ঝুলে  কত মনোহর!
বেগুন মরিচ ক্ষেত  বেড়া দিয়ে ঘেরা,
মাঠে মাঠে চড়ে কত  গরু ছাগ ভেড়া।
ছোট পাঠশালে যায়  ছোট ছেলে মেয়ে
ছোট নদী বয়ে যায়   তারই গান গেয়ে।

কচিপাঠ.. ১৯৪১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]