বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে

সংবাদদাতা / ২২৪ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে প্রধান অতিথি হয়ে আসছে জিয়া’র বেটা তারেক রহমান।
স্টাফ রিপোর্টার: মো: তৌফিকুর রহমান রাজীব।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোকে খন্দকার শামসুল আলম

গত ১৬ আগস্ট ২০২৫ ইং সকাল ১১টায় পাকুন্দিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন কেন্দ্র (১০টি কেন্দ্রে) একযোগে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠানভিত্তিকভাবে অংশগ্রহণ করে। পরীক্ষায় রেকর্ডসংখ্যক ১০,২১১ জন শিক্ষার্থী অংশ নেয়, যা দেশব্যাপী প্রশংসিত হয়েছে।
পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে ৪০০ জন শিক্ষক, ৫০০ জন স্বেচ্ছাসেবক, পুলিশ ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুনের নেতৃত্বে সার্বিক কার্যক্রমে ছিলো নিখুঁত সমন্বয় ও উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ।
আগামী ২৫ অক্টোবর ২০২৫, শনিবার পাকুন্দিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন (ভার্চুয়ালি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
ইতিমধ্যে অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মঞ্চ সাজসজ্জা, শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন, এবং সাংস্কৃতিক পরিবেশনার জন্য সুনামধন্য কোরিওগ্রাফারের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নিবিড় প্রশিক্ষণে ব্যস্ত সময় কাটাচ্ছে। মাঠ ও মঞ্চ প্রস্তুতে ব্যস্ত রয়েছেন সাজসজ্জা কর্মীরা।
ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুন স্থানীয় প্রশাসন, কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা করে যাচ্ছেন।
২৫ অক্টোবরের অনুষ্ঠানকে ঘিরে পাকুন্দিয়ায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে আসার সম্ভাবনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা মনে করছেন, তরুণ প্রজন্মকে জ্ঞান, মেধা ও দেশপ্রেমে উজ্জীবিত করতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। এই উদ্যোগ শুধু শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছে না, বরং সারাদেশে বিএনপির ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে বলে মন্তব্য করেছেন পাকুন্দিয়ার সাধারণ জনগণ।
অনেকে আশা করছেন, পাকুন্দিয়ার এই সফল আয়োজনের ধারাবাহিকতায় সারাদেশে এ ধরনের মেধাভিত্তিক ও শিক্ষামুখী উদ্যোগ ছড়িয়ে পড়বে, যা তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]