শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম
DACU’s Visionary Step: Bangladesh and China on a New Map of Educational Relations* *—Professor M A Barnik* আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে -মাগুরার শ্রীপুরে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান বাংলাদেশ সুশীল ফোরামের শোক ও নিন্দা বিবৃতি পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস: ব্যাডমিন্টনে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে হুমায়রা। মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১ মাগুরায় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারের মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে -মাগুরার শ্রীপুরে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

সংবাদদাতা / ৩৩ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি/ /

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন বলেছেন সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া অন্য সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে। আগে সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। ২১মে বৃহস্পতিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদসহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনপূর্ব মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিভাগীয় কমিশনারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল কাদির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দীন, কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন খান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজউদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন পাপন, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ পালসহ অন্যরা।
বিভাগীয় কমিশনার আরও বলেন, মাঠ পর্যায়ের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। সাধারণ জনগণের উন্নয়নের জন্য এডিবি, উপজেলা পরিষদের রাজস্ব খাতসহ বিভিন্ন ধরনের ফান্ড থেকে উন্নয়নমুখি প্রকল্প গ্রহণ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং উপজেলা ভূমি অফিসসহ গয়েশপুর ও সব্দালপুর ইউনিয়নে খাল খনন ও এইচবিবি প্রকল্পের ইটের তৈরি রাস্তার কাজ পরিদর্শন করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২২/৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]