শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদর -৩ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর পক্ষ থেকে প্রবাসে নির্বাচনী প্রচারণা ও লক্ষীপুর জেলা চন্দ্রগঞ্জ থানা অন্তর্গত ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন সবুজ নির্বাচিত হওয়ায় গ্রীসে অবস্থানরত বৃহত্তর নোয়াখালী বিএনপি’র পক্ষ থেকে শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি ও গ্রীস বিএনপি’র সাবেক উপদেষ্টা হাফেজ আহমেদের সভাপতিত্বে ও গ্রীস বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক সুফির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর করি পুত্র আরাফাত রহমান কোকো’র আত্মার মাগফেরাত কামনা করে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষ্যে দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করে মুনাজাত করেন গ্রীস বিএনপির সাবেক সহ-সভাপতি লোকমান মাতব্বর।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রীস বিএনপির আহ্বায়ক ফারুক মিয়া, সদস্য সচিব আরশাফ উদ্দিন ঠাকুর টিপু, বিএনপির সাবেক সভাপতি, বর্তমান যুগ্ম-আহবায়ক জিএম মোখলেসুর রহমান, যুগ্ম-সদস্য সচিব বাকের হোসেন রাসেল তালুকদার, নির্বাচন কমিশনার ও গ্রীস বিএনপি’র সাবেক সহ-সভাপতি, বৃহত্তর ঢাকা পরিষদ ইন গ্রীসের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা এস. আলম সাইদুল, বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি হাজী জসীমউদ্দীন, বাংলাদেশ কমিউনিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বৃহত্তর ঢাকা পরিষদের সভাপতি হাজী মোক্তার হোসন, গ্রীস বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এস. আলম নিপু।
এছাড়া আরো বক্তব্য রাখেন ইকবাল হোসেন, সারোয়ার আলম, ইসমাইল হোসেন রনি, ইসমাইল হোসেন প্রধান রানা, পিয়ার আলী, আজমিরি বানিয়াচং সভাপতি মিজানুর রহমান মিজান, ফিরোজ আহমেদ, ইউসুফ, নান্নু মিয়া, বাবুল পাটোয়ারী প্রমুখ সহ গ্রীসে বসবাসরত বিএনপি, বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন আঞ্চলিক কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, এখানে উপস্থিত সবার যার যার সংসদীয় আসনে দলের সুপ্রিম কমান্ড কর্তৃক যাকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী হিসেবে মনোয়ন দেওয়া হয়, তার পক্ষেই ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে প্রচারণা চালাতে হবে এবং দেশের সকল ভোটারদের কাছে বিএনপির ৩১ দফা তুলে ধরে ভোট চাইতে হবে, যাতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল আসন থেকে বিএনপি মনোনিত প্রার্থী নির্বাচিত হন।
বক্তারা আরো বলেন, লক্ষ্মীপুর -৩ (সদর আসন) থেকে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির যুগ্ন-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী শুধু লক্ষ্মীপুর বাসীর অহংকার নয়, বিগত দিনের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব এবং সাহসী ভূমিকা সারাদেশব্যাপী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সৈনিকদের জন্য অনুপ্রেরণা ও গর্বের ব্যক্তিত্ব। আমরা ইনশাআল্লাহ তাঁর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।