মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিতাস থানার কমিটি ঘোষণা

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি: / ১৩৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা তিতাস উপজেলা শাখার থানা সম্মেলন বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাতাকান্দি মারকাযুদ দ্বীন মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে মুহাম্মদ আবু বকর সিদ্দিককে সভাপতি, মো: মাজহারুল ইসলামকে সহ-সভাপতি ও মো: মারুফ বিল্লাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিতাস থানা শাখার ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলার সাধারণ সম্পাদক মুহা. মেহেদী হাসান।

এসময় ইসলামী ছাত্র আন্দোলন তিতাস উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আবু বকরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের জয়েন্ট সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা পশ্চিম জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা তাজুল ইসলাম ও প্রধান বক্তা কুমিল্লা পশ্চিম জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মুহা. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলার সভাপতি ডা: আব্দুল হান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক মাও. মুহা. জিয়াউর রহমান সা’দী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলার সভাপতি মুহাম্মদ ফজলুল করিম, সাধারণ সম্পাদক ডা: মো: জহিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন তিতাস উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও. জামিল আশ্রাফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলার সাবেক সভাপতি মুহা. ইউনুস আহমাদ, মারকাযদু দ্বীন বালক-বালিকা মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলা নাসির উদ্দিন ও মাওলানা হাসান মাহমুদ প্রমূখ। এছাড়াও সম্মেলনে উপজেলার বিভিন্ন ওয়ার্ডের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]